২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় 'চরমপন্থী' গ্রেপ্তার

বাগমারা থানা পুলিশ রোববার গভীর রাতে পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য মামুন (২৭) কে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 10:51 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

রাজশাহী, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাগমারা থানা পুলিশ রোববার গভীর রাতে পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য মামুন (২৭) কে গ্রেপ্তার করেছে। বাগমারার কামারখালী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার হওয়া মামুন পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল- লাল পতাকা) সক্রিয় সদস্য। সে কেউখালীর বাবুল হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী। ওসি জানান, মামুনকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/১৬৪৭ ঘ.