২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১৬০০ প্যাকেট ভায়াগ্রা আটক

যশোরের বেনাপোল স্থল বন্দরে ১৬০০ প্যাকেট ভায়াগ্রার একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস বলছে, ওই ভায়াগ্রার দাম আনুমানিক এক কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 10:31 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

যশোর, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল স্থল বন্দরে ১৬০০ প্যাকেট ভায়াগ্রার একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস বলছে, ওই ভায়াগ্রার দাম আনুমানিক এক কোটি টাকা। কাস্টমস এর সহকারী কমিশনার শওকত আলী সাদী জানান, ঢাকার রাজিব এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ২৮০ প্যাকেট জরি আমদানি করে। তাদের চালানটি গত ৭ জুন বেনাপোল বন্দরে পৌঁছায়। রোববার চালান পরীক্ষা-নিরীক্ষার সময় কাস্টমস কর্মকর্তারা এর ভেতরে প্রায় ১৬০০ প্যাকেট ভায়াগ্রা দেখতে পান। শওকত আলী জানান, ওই ভায়গ্রার দাম আনুমানিক এক কোটি টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬১০ ঘ.