২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার অঞ্চলের বন সংরক্ষক গ্রেপ্তার

খুলনা অঞ্চলের বন সংরক্ষক শেখ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, সুন্দরবনের বিভিন্ন স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

খুলনা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা অঞ্চলের বন সংরক্ষক শেখ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, সুন্দরবনের বিভিন্ন স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। যৌথবাহিনীর কর্মকর্তা মেজর হুমায়ুন কবীর জানান, বেলা সোয়া ২টার দিকে বয়রায় বন সংরক্ষকের সরকারি বাসভবন থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বাসায় প্রায় দু'ঘণ্টা ধরে তল্লাশি চালায় যৌথবাহিনী সদস্যরা। মেজর হুমায়ুন জানান, বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে নগদ তিন লাখ টাকা, ৪০০ ডলার, কিছু যৌন উত্তেজক ট্যাবলেট এবং একটি আন্তর্জাতিক পাসপোর্ট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে নগরীর সার্কিট হাউস সংলগ্ন বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে খালিশপুর থানায় সোপর্দ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৬ ঘ.