২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করার আবেদন করেছেন মহিউদ্দীন

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী অবসরপ্রাপ্ত মেজর একেএম মহিউদ্দিন আহম্মেদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল ও বিলম্ব মার্জনার আবেদন করেছেন। এ আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসির কার্যকর স্থগিত থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। যুক্তরাষ্ট্র সরকার বহিষ্কার করার পর ১৮ জুন মহিউদ্দীনকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরেই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইফতেদার আহমেদ রোববার বিকেল ৪টা ২৫ এ জেল কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো মহিউদ্দিনের হাতে লেখা এ আপিল ও বিলম্ব মার্জনার আবেদন গ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী অবসরপ্রাপ্ত মেজর একেএম মহিউদ্দিন আহম্মেদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল ও বিলম্ব মার্জনার আবেদন করেছেন। এ আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসির কার্যকর স্থগিত থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। যুক্তরাষ্ট্র সরকার বহিষ্কার করার পর ১৮ জুন মহিউদ্দীনকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরেই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইফতেদার আহমেদ রোববার বিকেল ৪টা ২৫ এ জেল কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো মহিউদ্দিনের হাতে লেখা এ আপিল ও বিলম্ব মার্জনার আবেদন গ্রহণ করেন। মহিউদ্দিন তার আবেদনে বলেছেন, তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। আপিল দায়েরে বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে তিনি বলেছেন, তিনি দীর্ঘদিন বিদেশে থাকায় হাইকোর্টের রায়ের পর নির্ধারিত সময়ে ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেননি। মহিউদ্দীনের আপিল ও বিলম্ব মার্জনার আবেদন গ্রহণ করার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার উপস্থিত সাংবাদিকদের বলেন, সোমবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় মহিউদ্দীনের লিভ টু আপিল ও বিলম্ব মার্জনার আবেদন পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, নিয়মানুযায়ী এ আপিল আবেদনের পর স্বয়ংক্রিয়ভাবে মহিউদ্দীনের ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যাবে। তিনি আরও বলেন, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এবং জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হবে যাতে মহিউদ্দীনের লিভ টু আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত রাখা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জিএমএ/জিএনএ/১৮৩০ ঘ.