২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুল, দুলু ও নাদিম মোস্তফার বিরুদ্ধে জঙ্গি মদদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ একদিন পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 11:07 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

রাজশাহী, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ একদিন পিছিয়েছে। রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হক আগামী ২৫ জুন সোমবার সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেছেন। বাদীসহ উপস্থিত চার সাক্ষীকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশও দিয়েছে আদালত। রোববার এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। প্রস্তুতি না থাকায় সরকার পক্ষের আইনজীবী পিপি একরামুল হক ও এপিপি খোরশেদ আলম সময়ের আবেদন জানালে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। সাবেক উপমন্ত্রী দুলুকে এদিন আদালতে হাজির করা হয়। মামলার আসামী ব্যারিস্টার আমিনুল হক ও নাদিম মোস্তফা পলাতক রয়েছেন। মামলার বাদী আইয়ুব আলীসহ সাক্ষী বাহার, আব্বাস আলী ও জালাল সাক্ষ্য দেওয়ার জন্য রোববার আদালতে হাজির হন। জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে বাগমারার পলাশী গ্রামের আইয়ুব আলী গত ৩০ এপ্রিল বাগমারা থানায় মামলাটি দায়ের করেন। গত ১৭ জুন আমিনুল হক, দুলু, নাদিম মোস্তফাসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলার ১৪ আসামী গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক। বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৬ ঘ.