২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের গৃহকর্মী নির্যাতনকারী পুলিশ সদস্যকে প্রত্যাহার

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বিশ্বনাথ থানার সহকারী উপ পরিদর্শক মো. জাফর আহমদকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের একটি নির্দেশে শুক্রবার রাতে তাকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনে পাঠানো হয় বলে জানান বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপপরিদর্শক শাফায়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

সিলেট, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বিশ্বনাথ থানার সহকারী উপ পরিদর্শক মো. জাফর আহমদকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের একটি নির্দেশে শুক্রবার রাতে তাকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনে পাঠানো হয় বলে জানান বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপপরিদর্শক শাফায়াত হোসেন। গৃহকর্মী জবেদাকে অভুক্ত রেখে নির্যাতনের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হলে গত ১৬ জুন জাফর আহমদের স্ত্রী পিয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জবেদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। কর্তব্যরত চিকিৎসক আফতাব আহমেদ শনিবার জানান, তার শরীরে এখনও রক্তস্বল্পতা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.