২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. মোশাররফ দুই দিন রিমান্ডে

হামলা ও ভাংচুরের মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

কুমিল্লা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হামলা ও ভাংচুরের মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পৃথক দুটি মামলায় সাবেক মন্ত্রীকে বৃহস্পতিবার কুমিল্লা ২ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। ভাংচুরের মামলায় পুলিশ ১০ দিন রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট আতাউল গনি তাকে দুই দিন রিমান্ডে পাঠান। তবে শারীরিক অসুস্থতার কারণে ড. মোশাররফকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই আদালতে প্রতারণার অভিযোগে দায়ের করা অপর মামলায় ড. মোশাররফের জামিন আবেদন নাকচ করা হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য সুবিদ আলী ভূইয়া বাড়িতে ২০০২ সালের ৫ সেপ্টেম্বর হামলা ও ভাংচুরের অভিযোগে ড. মোশাররফের বিরুদ্ধে মামলাটি করেন চান্দিনার কৈলাইন গ্রামের ইফতেখার হায়দার সায়মন। এ মামলায় মোশাররফ হোসেনকে প্রধান আসামী করে মোট ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। অপরদিকে ড. মোশাররফের বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন দাউদকান্দির জুরানপুর গ্রামের মনির হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৩ ঘ.