২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে রাজশাহী জেলা প্রশাসককে কৃষকদের স্মারকলিপি

সারের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে গোদাগাড়ী উপজেলার দেড় শতাধিক কৃষক। স্মারকলিপিতে বলা হয়, চলতি মৌসুমে আউস ধান ও অন্যান্য ফসল আবাদের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। সরকারি বরাদ্দের সারের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 11:58 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

রাজশাহী, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে গোদাগাড়ী উপজেলার দেড় শতাধিক কৃষক। স্মারকলিপিতে বলা হয়, চলতি মৌসুমে আউস ধান ও অন্যান্য ফসল আবাদের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। সরকারি বরাদ্দের সারের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফসল রক্ষায় সারের যোগান স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপিতে আহ্বান জানানো হয়। স্মারকলিপি দিতে আসা কৃষকরা জানান, ইরি মৌসুমের পর থেকেই এ অঞ্চলে সার সঙ্কট দেখা দেয়। চলতি আউস মৌসুমে এসে সঙ্কট তীব্র আকার নিয়েছে। গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের কৃষক গোলাম মোস্তফা, মুকুল হোসেন ও মোস্তাকিম বলেন, "আমাদের একেক জনের ১০/১৫ বিঘা করে আবাদী জমি রয়েছে। প্রতি বিঘা জমির জন্য কমপক্ষে ১০ কেজি সার দরকার। অথচ মাত্র এক কেজি করে সার দেওয়া হচ্ছে।" তারা বলেন, সারের জন্য এলাকার ডিলারদের কাছে গেলে তারা কৃষি অফিসের ব্লক সুপারভাইজারের কাছে পাঠান। ব্লক সুপারভাইজার প্রতি বিঘা জমির জন্য ১ কেজির বেশি সার দেয়া যাবে না বলে জানিয়ে দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫১ ঘ.