২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় মাঝি হত্যার অভিযোগে তিন জলদস্যু গ্রেপ্তার

হাতিয়া উপজেলার বয়ারচরের আজিমঘাটে জামাল (৫০) নামে এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

নোয়াখালী, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হাতিয়া উপজেলার বয়ারচরের আজিমঘাটে জামাল (৫০) নামে এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে খালের মধ্যে মাথা পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বেলাল হুজুর (৪৫), বেলায়েত (৪২) ও পলাতক আসামি জহিরকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার মধ্যরাতে হাতিয়ার বয়ারচর থেকে নলেরচরে যাওয়ার পথে আজিম ঘাটে নৌকা ভাড়া নিয়ে জামাল মাঝির সঙ্গে জলদস্যু বাশার বাহিনীর সদস্যদের কথা কাটাকাটি হয়। এর পর দস্যুরা জামালকে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭৪১ ঘ.