প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির বিচারে গঠিত বিশেষ জজ আদালত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। বিচারক একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল এবং তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। দুর্নীতিবাজ এই দম্পতির অসৎ উপায়ে অর্জিত সব সম্পত্তিও বাজেয়াপ্ত করারও আদেশ দেওয়া হয়েছে।
আমানের ১৩ বছরের সাজার মধ্যে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর এবং অবৈধ সম্পদের তথ্য গোপন করার অপরাধে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আয় বর্হিভূত সম্পত্তি অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বৃহস্পতিবার বেলা দুইটা ২৭ মিনিট থেকে দুইটা ৪৩ মিনিট পর্যন্ত প্রায় ২৫ মিনিট ধরে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ রায় ঘোষণা করেন।
আসামীদের আটকের দিন থেকে এই সাজা কার্যকর হবে।
এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান, ১৩ মে ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী ও ২১ মে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং ৭ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে তিন বছর করে কারাদণ্ড দেয়।
রায় ঘোষণার সময় বিচারক বলেন,"মামলার সমস্ত সাক্ষ্য--প্রমাণের ভিত্তিতে আসামী আমানউল
bdnews24