২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইটের জন্য দুটি উড়োজাহাজ ভাড়া নিচ্ছে বিমান

হজ ফ্লাইট চালাতে শিগগিরই দুটো উড়োজাহাজ ভাড়া নিতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের মুখপাত্র খান মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উড়োজাহাজ ভাড়া করতে সাতটি বিদেশি এয়ারলাইন্স কিছুদিন আগে ডাকা আন্তর্জাতিক দরপত্রে সাড়া দিয়েছে। বিমানের মূল্যায়ণ কমিটি এখন এসব প্রস্তাব যাচাই-বাছাই করছে। গত ১৯ এপ্রিল ডাকা ওই দরপত্রে বৈমানিকসহ ৩৫০ আসনের দুটি উড়োজাহাজ ভাড়া নেওয়ার কথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 04:42 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বিপ্লব রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)