২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

খাগড়াছড়ির সাবেক সাংসদ ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কশিনের দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ বুধবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- খাগড়াছড়ির সাবেক সাংসদ ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কশিনের দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ বুধবার শুরু হয়েছে। চট্টগ্রাম বিশেষ আদালতের বিচারক মো. হাবিবুর রহমানের আদালতে দুই জনের সাক্ষ্য নেওয়া হয়। এরা হলেন মামলার বাদি দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম এবং মামলার নথি কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক প্রবীর কুমার। গত সোমবার মামলাটির অভিযোগ গঠন করা হয়। সরকার পক্ষের আইনজীবী এ কে এম জহিরুল হক জানান, জমা দেওয়া হিসাবের বাইরে অবৈধ সম্পত্তি থাকার প্রমাণ পাওয়ায় এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জনের অভিযোগে ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে গত ২১ মার্চ খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/২২১৭ ঘ.