২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো ৫ হাজার কেজি আম উদ্ধার

জেলার মস্তফাপুর এলাকার সাতটি আড়ত থেকে বিষাক্ত রাসায়নিক(কার্বাইড) দিয়ে পাকানো প্রায় ৫ হাজার কেজি আম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সংশ্লিষ্টদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

মাদারীপুর, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলার মস্তফাপুর এলাকার সাতটি আড়ত থেকে বিষাক্ত রাসায়নিক(কার্বাইড) দিয়ে পাকানো প্রায় ৫ হাজার কেজি আম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সংশ্লিষ্টদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। মাদারীপুর সেনা ক্যাম্পের উপ--অধিনায়ক মেজর আরিফ আহমেদ বেলাল জানান, মোতালেব খান, গোলাম মস্তফা, আলী খান, শাহ আলম সরদার, মান্নান বেপারী, আলাউদ্দিন ও বাবুল দর্জীর আড়ত থেকে কার্বাইড দিয়ে পাকানো ৪৫ কেজি করে ওজনের ১০৬ ঝুঁড়ি আম আটক করা হয়। তিনি বলেন, এগুলো নষ্ট করার জন্য মাদারীপুর সদর থানায় জমা দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২১১ ঘ.