খাগড়াছড়ি, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পানছড়ি উপজেলার জিরানীখোলা এলাকায় র্যাবের 'ক্রসফায়ারে' অজ্ঞাত পরিচয় এক পাহাড়ি ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি এসবিবিএল বন্দুক, একটি এসবিবিএল এর গুলি, একটি রিভলবার, পাঁচটি রিভলবারের গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাবের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান, ক্রেতার ছদ্মবেশে র্যাব সদস্যরা অস্ত্র কিনতে ওই এলাকায় গেলে দরকষাকষির এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি চালায় এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। র্যাবও এ সময় পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের গোলাগুলিতে পড়ে এক জন মারা যায়।
নিহত ব্যক্তি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়। পানছড়ি থানা পুলিশ বিকালে লাশ থানায় নিয়ে এসেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার লুৎফর কবির।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/ডিডি/এমআই/২২০৩ ঘ.
bdnews24