পাবনা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফরিদপুর উপজেলার নেছারপাড়া গ্রামের মজিদ মণ্ডলকে হত্যার অভিযোগে তার স্ত্রী পিয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে জেলা পুলিশ সুপার এ এফ এম মাসুদ রব্বানী জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার দুপুরে পিয়ারা বেগম(৩৫) মজিদ মণ্ডলকে(৪২) পিড়ি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত মজিদ মণ্ডলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩০ ঘ.
bdnews24