২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আরও ৬ জঙ্গির আত

গঙ্গাচড়া থানায় বুধবার সকালে ছয় জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির আত্মসমর্পনকারী জঙ্গিরা হলো ; বেলাল হোসেন, (৩৫) জয়নাল আবেদীন ওরফে বাচ্চা মিয়া (৩০), সফিকুল ইসলাম (৪১), তাজ উদ্দিন (২৬), আশরাফুল আলম (৪৮) ও আব্দুস সোবহান । প্রথম তিনজন সহোদর ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 11:59 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

রংপুর, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গঙ্গাচড়া থানায় বুধবার সকালে ছয় জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির আত্মসমর্পনকারী জঙ্গিরা হলো ; বেলাল হোসেন, (৩৫) জয়নাল আবেদীন ওরফে বাচ্চা মিয়া (৩০), সফিকুল ইসলাম (৪১), তাজ উদ্দিন (২৬), আশরাফুল আলম (৪৮) ও আব্দুস সোবহান । প্রথম তিনজন সহোদর ভাই। আত্মসমর্পণ করা প্রত্যেকের বাড়ী গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের চেংমারী মধ্যপাড়া গ্রামে । এর আগে ১৪ জুন একই থানায় ৭ জেএমবির জঙ্গি আত্মসমর্পণ করেছিল। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম বজলুর রশীদ জানান, জেএমবির জঙ্গিরা আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তারা বলেছে, ভুল বুঝিয়ে তাদের জেএমবিতে যোগ দেয়ানো হয়েছিলো । ভবিষ্যতে আর কখনো জেএমবি বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার অঙ্গীকার করেছে তারা । আত্মসমর্পণকারী ৬ জঙ্গিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আলম বজলুর রশীদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/১৭১৭ ঘ.