২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছা অবসরে যেতে বিমানে ১৬০০ আবেদন

সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ১৬০০ কর্মকর্তা--কর্মচারী স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন। বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী বুধবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য দেন। ভারপ্রাপ্ত সচিব বলেন, "বিমানকে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করার লক্ষ্যে সরকার এই কর্মসূচি হাতে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ১৬০০ কর্মকর্তা--কর্মচারী স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন। বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী বুধবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য দেন। ভারপ্রাপ্ত সচিব বলেন, "বিমানকে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করার লক্ষ্যে সরকার এই কর্মসূচি হাতে নেয়। চলতি মাসের ৫ তারিখ থেকে স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন জমা নেওয়ার কাজ শুরু করা হয়। আজ ২০ জুন বুধবার বিকেল তিনটা পর্যন্ত প্রায় ১৬০০ কর্মকর্তা--কর্মচারী স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন পত্র জমা দিয়েছেন। আজই আবেদন করার শেষদিন।" পাঁচটার মধ্যে এ আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান। এদিকে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা এম এ মতিন সাংবাদকদের বলেন, "বিমানের অর্গানোগ্রাম অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ছয় হাজার ৮৮৩টি কর্মকর্তা--কর্মচারীর পদ রয়েছে। বর্তমানে চার হাজার ৮০০ জন কর্মরত রয়েছেন। এ সংখ্যা তিন হাজার ৪০০ তে নামিয়ে আনা হবে।" কর্মকর্তা--কর্মচারীদের স্বেচ্ছা অবসরে পাঠানোর জন্য ২৯৭ কোটি টাকা অনুমোদন দিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যারা স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছে তাদের আবেদনপত্র যাছাই বাছাই করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়া সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে বলে উপদেষ্টা জানান। বিমান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আবেদনপত্র যাচাই বাছাই করে মোট একহাজার ৫৯৩ জনের আবেদনপত্র মঞ্জুর করা হবে। আর জুলাইয়ের এক তারিখ থেকে 'গোল্ডেন হ্যান্ডশেক' কার্যক্রম কার্যকর হবে। বাকিদের কি করা হবে এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি কমিটি দেখবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/জিএনএ/১৬৪০ ঘ.