২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা পৌঁছেছেন বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নেজার সাদিক আল বাহারনাসহ সেদেশের তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা ১৯ জুন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নেজার সাদিক আল বাহারনাসহ সেদেশের তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তৌহিদ হোসেন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান। ২২ জুন সকালে তিনি দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার বিষয়ে আলোচনা হবে। আলোচনা শেষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের ওষুধ শিল্প ও বিদ্যুত খাতে বিনিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/জেকে/২২১০ ঘ.