২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দ বাজার থেকে ঘাট পর্যন্ত এলাকায় রেল চলাচল বন্ধ

প্রবল বর্ষণ এবং পর্যাপ্ত স্লিপার ও পাথর না থাকায় গোয়ালন্দ বাজার স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট স্টেশন পর্যন্ত চার কিলোমিটার পথে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:27 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

রাজবাড়ী, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণ এবং পর্যাপ্ত স্লিপার ও পাথর না থাকায় গোয়ালন্দ বাজার স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট স্টেশন পর্যন্ত চার কিলোমিটার পথে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাজবাড়ীর স্টেশন মাস্টার আবেদ আলী খান জানান, রোববার এবং সোমবার পর পর দুই দিন দুটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ঝুকিপূর্ণ পথ চিহ্নিত করে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে বিভাগের নির্দেশে এ পথে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এখন লোকাল ট্রেনগুলো গোয়ালন্দ বাজার এবং আন্তঃনগর ট্রেনগুলো রাজবাড়ী পর্যন্ত চলাচল করবে বলে জানান তিনি। এদিকে এ দুটি স্টেশনের মধ্যে চলাচল