২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের নুশরাত হত্যা মামলায় স্বামীর ফাঁসি, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

চাঁদপুরের গৃহবধূ নুশরাত হক শান্ত হত্যা মামলায় তার স্বামী শাখাওয়াত হোসেন সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া নুশরাতের শ্বশুর সরোয়ার হোসেন ও শাশুড়ি শাহেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম)- চাঁদপুরের গৃহবধূ নুশরাত হক শান্ত হত্যা মামলায় তার স্বামী শাখাওয়াত হোসেন সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া নুশরাতের শ্বশুর সরোয়ার হোসেন ও শাশুড়ি শাহেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন। মামলার রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস কারাভোগের আদেশ দেওয়া হয়। এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় অপর আসামী গৃহকর্মী তসলিমা আক্তারকে খালাস দেওয়া হয়েছে। গত ২০০৩ সালের ২৩ নভেম্বর চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার শাখাওয়াত হোসেন সবুজের স্ত্রী নুশরাত হক শান্ত মারা গেলে তার বাবা মমিনুল হক শামীম স্থানীয় থানায় চার জনকে আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, নুশরাতকে তার স্বামী সবুজ ও শ্বশুর-শাশুড়ি ঘরের বাথরুমে শ্বাসরোধে হত্যা করে। সিআইডি মামলাটির তদন্ত শেষে ঘটনার আড়াই বছর পর আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ১ নভেম্বর মামলাটি দ্রুতবিচার আদালতে পাঠানো হয়। সেখানে একই বছরের ১০ নভেম্বর অভিযোগ গঠন হয়। ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালতে রায় হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/২০১৭ ঘ.