২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২৬০০ পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত

চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬০০ পরিবারকে সরকারি খাস জমিতে পুনর্বাসনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউজে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ধীরাজ মালাকারের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মুখলেসুর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য হাটহাজারীর ২৭ একর খাস জমিতে বাড়িঘর নির্মাণ করে তাদের পুনর্বাসন করা হবে। মুখলেসুর রহমান আরও জানান, আপাতত ২৬০০ পরিবারের ৮ হাজার সদস্যকে পুনর্বাসন করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোকে পুর্নবাসনে কর্ণফুলী তীরবর্তী ৭৬ একর খাস জমি বরাদ্দের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 01:57 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)- চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬০০ পরিবারকে সরকারি খাস জমিতে পুনর্বাসনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউজে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ধীরাজ মালাকারের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মুখলেসুর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য হাটহাজারীর ২৭ একর খাস জমিতে বাড়িঘর নির্মাণ করে তাদের পুনর্বাসন করা হবে। মুখলেসুর রহমান আরও জানান, আপাতত ২৬০০ পরিবারের ৮ হাজার সদস্যকে পুনর্বাসন করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোকে পুর্নবাসনে কর্ণফুলী তীরবর্তী ৭৬ একর খাস জমি বরাদ্দের বিষয়টি বিবেচনায় রয়েছে। এদিকে, গত রোববার থেকে চট্টগ্রাম বিভাগে পাহাড় কাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান শুরু হয়েছে তাতে প্রতিদিনই একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হচ্ছে। মঙ্গলবার নগরীর লালখান বাজারের বাঘঘোনায় ১৫ একর পাহাড় কেটে আবাসন প্রকল্প তৈরির দায়ে ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তর ও পুলিশকে নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/১৯৫৫ ঘ.