পঞ্চগড়, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়দরগাহ এলাকায় সোমবার গভীর রাতে বজ্রপাতে মা ও ও তার মেয়ে মারা গেছে।
বজ্রপাতে নিহতরা হলেন ওই এলাকার নাজিমিউদ্দিন শেপা'র স্ত্রী আয়শা সিদ্দিকা (৪০) ও মেয়ে নমিনা (৫)। আহত মেয়ে শান্তা (৭) বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নাজিমিউদ্দিন শেপা জানান, সোমবার রাতের এ বজ্্রপাতের ঘটনায় তার একটি গরু ও মুরগিও মারা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসি/১৭৩৬ ঘ.
bdnews24