২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাত মামলায় ফালু আরও চার দিন রিমান্ডে

সরকারি ত্রাণের টিন, কম্বল ও চাল আত্মসাতের মামলায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুকে আরও চার দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুই দফায় সাত দিন রিমান্ড শেষে মোসাদ্দেক আলীকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম সাত দিন রিমান্ডের আবেদন জানালে হাকিম জগন্নাথ দাস খোকন ফালুকে চার দিন রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি ত্রাণের টিন, কম্বল ও চাল আত্মসাতের মামলায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুকে আরও চার দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুই দফায় সাত দিন রিমান্ড শেষে মোসাদ্দেক আলীকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম সাত দিন রিমান্ডের আবেদন জানালে হাকিম জগন্নাথ দাস খোকন ফালুকে চার দিন রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকা-১০ আসনের অনুকূলে ২০০ বান্ডিল টিন বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ফালু তা দলীয় লোকদের দিয়ে দেন। এ বিষয়ে অভিযুক্ত এখনও সুস্পষ্ট কোনও বক্তব্য না দেওয়ায় তাকে পুনরায় রিমান্ডে নেওয়া দরকার। গত ২ মার্চ ঢাকা সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনার রুহুল আমিন জাহাঙ্গীরের কার্যালয় থেকে ত্রাণের টিন, চাল, কম্বল উদ্ধার করে র‌্যাব। ওই ঘটনায় জরুরি ক্ষমতা আইনে ফালুসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৫৫ ঘ.