চাঁদপুর, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শহরের নতুন বাজার এলাকায় মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি বাড়ির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কালাম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, হাবিব ভিলা নামে বাড়িটিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রফিকুল। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রফিকুলের বাড়ি সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩১ ঘ.
bdnews24