ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আখাউড়া স্থল বন্দর দিয়ে পণ্য রপ্তানি মঙ্গলবার পুনরায় শুরু হয়েছে।
আখাউড়া স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা এ কে এম খুরশীদ জানান, সকালে বাংলাদেশ থেকে ছোট মাছ, ইলিশ মাছসহ বিভিন্ন ধরনের পণ্য ত্রিপুরায় রপ্তানি হয়।
বাংলাদেশের রপ্তানিযোগ্য ৩৫টি পণ্যের মধ্যে নয়টির দাম বাড়ানোর সিদ্ধান্তের পর ভারতীয় ব্যবসায়ীরা গত শনিবার থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে বাংলাদেশী রপ্তানিকারকরা।
উদ্ভুত পরিস্থিতে সোমবার চট্ট্গ্রাম বিভাগীয় কাস্টমস কমিশনার মাহবুবুর রহমান, সহকারী কমিশনার সালাউদ্দিন রিপন আখাউড়া বন্দর পরিদর্শন করেন এবং আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাথর, ছোট মাছ, ইলিশ মাছসহ তিনটি পণ্যের পূর্ব মূল্য বহাল রাখার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৭ ঘ.
bdnews24