২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে দুই যুবককে গুলি করে হত্যা

রাজধানীর মালিবাগে শাহী মসজিদের পাশে সোমবার রাতে গুলি করে দুই যুবককে হত্যা করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 06:26 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মালিবাগে শাহী মসজিদের পাশে সোমবার রাতে গুলি করে দুই যুবককে হত্যা করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। হাসপাতাল মর্গের নিবন্ধন খাতার উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, রাত সাড়ে ১০টার দিকে মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক আহমেদ আলী মালিবাগ শাহী মসজিদের পাশের গলি থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের একজন মাথার ডানপাশে ও ডানচোখে গুলি লেগেছে। তার বয়স আনুমানিক ২৬ বছর। পরনে ছিল ফুলহাতা ফতুয়া, মেরুন রঙের ফুলপ্যান্ট। আরেকজনের মাথার বামপাশে গুলি লাগে। তার পরনে ছিল আকাশী রঙের হাফশার্ট, কালো প্যান্ট ও কালো কেডস। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক রাত পৌনে ১২টায় ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দুই যুবকের মধ্যে একজনের নাম দেলোয়ার বলে জানা গেছে। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। রেজাউল হক জানান, কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/এমএইচবি/১২২২ ঘ.