২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে চাঁদপুরে এক ব্যক্তির যাবজ্জীবন

ধর্ষণ মামলায় শাহরাস্তি উপজেলার বরুনিয়া গ্রামের আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 02:30 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চাঁদপুর, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় শাহরাস্তি উপজেলার বরুনিয়া গ্রামের আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় দেন। রায়ে আব্দুস সাত্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ আগস্ট রাতে আব্দুস সাত্তার একই এলাকার এক তরুণীকে ধর্ষণ করে। ওই ঘটনায় ধর্ষিতের মা শাহরাস্তি থানায় মামলাটি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩০ ঘ.