২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৪ বছর কারাদণ্ড

অস্ত্র মামলায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সিরাজুল ইসলামকে ১৪ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে বিশেষ আদালত। সোমবার বিশেষ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ফরিদপুর, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সিরাজুল ইসলামকে ১৪ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে বিশেষ আদালত। সোমবার বিশেষ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় দেন। ফরিদপুরে জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের করা মামলায় এটাই প্রথম রায়। মামলার বিবরণে জানা যায়, গত ২৫ ফেব্র"য়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামে একটি রিভলবারসহ সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর তার বিরুদ্ধে জরুরি ক্ষমতা বিধিমালায় মামলা হয়। এদিকে মাদক রাখার অভিযোগে পৃথক মামলায় ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ রুবেলকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক আকবর মৃধা। ২০০৫ সালের ২৮ নভেম্বর পুলিশ হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৪ ঘ.