পটুয়াখালী, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার খবরে মুষড়ে পড়েছে তার পরিবার।
মহিউদ্দিনের মেজভাই রাঙাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই তালুকদার সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৩ মার্চ লস এঞ্জেলসে গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পরই তার রাঙাবালী ও গলাচিপার বাড়ি এবং ঢাকায় ভাই--বোনের বাসায় উৎকণ্ঠা সৃষ্টি হয়।
সোমবার তাকে দেশে ফেরত পাঠানোর খবর শুনে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে। মহিউদ্দিন আহমেদের মা নুরজাহান বেগম (৮৫) ছেলের গ্রেপ্তারের সংবাদে বাকরুদ্ধ হয়ে পড়েন।
তিনি এখন ঢাকায় ছোট ছেলে ব্যাংক কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদারের বাসায় আছেন বলে জানান আবদুল হাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/জিএনএ/১৪৫৯ ঘ.
bdnews24