২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির অভিযোগে ওয়ারিদ টেলিকমের তেজগাঁও অফিস বন্ধ

কর ফাঁকির অভিযোগে বৃহস্পতিবার ওয়ারিদ টেলিকমের তেজগাঁওয়ের কার্যালয় বন্ধ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার বোর্ডের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব বোর্ডের ওই কর্মকর্তা জানান, ওয়ারিদ টেলিকম তাদের কাগজপত্রে ৯ থেকে ৩১ মে পর্যন্ত ৭ লাখ মোবাইল সিম কার্ড বিক্রির হিসাব দেখালেও মাত্র ২ লাখ সিমের ভ্যাট ও অন্যান্য শুল্ক পরিশোধ করেছে। ওই কর্মকর্তা জানান, বাকি টাকা জমা দিলেই কার্যালয়টি খুলে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর ফাঁকির অভিযোগে বৃহস্পতিবার ওয়ারিদ টেলিকমের তেজগাঁওয়ের কার্যালয় বন্ধ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার বোর্ডের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব বোর্ডের ওই কর্মকর্তা জানান, ওয়ারিদ টেলিকম তাদের কাগজপত্রে ৯ থেকে ৩১ মে পর্যন্ত ৭ লাখ মোবাইল সিম কার্ড বিক্রির হিসাব দেখালেও মাত্র ২ লাখ সিমের ভ্যাট ও অন্যান্য শুল্ক পরিশোধ করেছে। ওই কর্মকর্তা জানান, বাকি টাকা জমা দিলেই কার্যালয়টি খুলে দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর অর্থনীতি প্রতিবেদক সোহেল পারভেজ রাজস্ব বোর্ডের ওই কর্মকর্তার টেবিলে ওয়ারিদ টেলিকম থেকে জব্দ করা কিছু কাগজপত্রও দেখতে পান। এ বিষয়ে ওয়ারিদ টেলিকমের মহা ব্যবস্থাপক আশরাফ চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তেজগাঁও কার্যালয় বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। এ ব্যাপারে কোনো মন্তব্য করতেও রাজি হননি তিনি। ওয়ারিদ টেলিকমের পক্ষে গণসংযোগের দায়িত্বে থাকা ইমপ্যাক্ট পিআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম বলেন, "কর ফাঁকি দেওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা। তেজগাঁও কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও সত্যি নয়। কার্যালয়টি আংশিক বন্ধ রাখা হয়েছে।" তিনি দাবি করেন, "রাজস্ব বোর্ড মূল্য সংযোজন করের বিষয়ে কিছু প্রশ্ন তুলেছে। আগামী সপ্তাহেই এর নিষ্পত্তি হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/জেকে/এমএইচবি/২২০৬ ঘ.