২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলি

দৌলতপুর সীমান্তে রোববার সকালে আবদুল্লাহ(৩০) নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনা কেন্দ্র করে বিডিআর ও বিএসএফের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

কুষ্টিয়া, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৌলতপুর সীমান্তে রোববার সকালে আবদুল্লাহ(৩০) নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনা কেন্দ্র করে বিডিআর ও বিএসএফের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। বিডিআর সূত্র জানায়, সকাল সাড়ে ৫টায় দিকে আবদুল্লাহ দৌলতপুর সীমান্তের ধর্মদহ এলাকা দিয়ে যাওয়ার সময় ভারতের নিউ শিকারপুর ফাঁড়ির বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি আহত হন। ওই সময় বিডিআরের ধর্মদহ বিওপির সদস্যরা গুলি ছুড়লে বিএসএফও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টায় চার দফা গুলিবিনিময় হয়। বিডিআরের ৩২ রাইফেল ব্যাটালিয়নের মেজর আশরাফ হোসেন চৌধুরী জানান, আহত আবদুল্লাহকে বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। তবে সে জীবিত না মৃত তা বলা যাচ্ছে না। তার বাড়ি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ধর্মদহ গ্রামে। গোলাগুলির সময় বিডিআরের পক্ষ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ার কথা স্বীকার করেন প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুর রহমান। বিডিআরের মিরপুর সেক্টরের সিও লেফটেন্যান্ট কর্নেল সাঈদ আহমেদ জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.