বরিশাল, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে হায়দার আলী ও শেখ ওবায়েদুর শেখ নামে দুই ভূমি জরিপকারককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নগরীর কাঠপট্টি এলাকার হোটেল সাগরিকার একটি কক্ষ থেকে ঘুষের টাকাসহ শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৮ এর কর্মকর্তা লেফটেন্যান্ট মামুনুর রশিদ। তিনি আরও জানান, ওই সময় তাদের সঙ্গে থাকা ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় ভূমি জরিপের দায়িত্বে ছিলেন।
কোতয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আতিয়ার রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, দুনীতি দমন কমিশনের সঙ্গে আলোচনা করে হায়দার ও ওবায়েদুরকে বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট মুনিম হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২১ ঘ.
bdnews24