২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে তিন জেলায় চার জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও যশোরে বজ্রপাতে রোববার চার জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও যশোরে বজ্রপাতে রোববার চার জনের মৃত্যু হয়েছে। আমাদের পাবনা প্রতিনিধি জানান, বজ্রপাতে বেড়া উপজেলার নগরবাড়ি গ্রামে আসমা খাতুন এবং সুজানগর উপজেলায় আবদুল গফুরের মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার মাসুদ রব্বানী মৃত্যুর খবর নিশ্চিত করেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে সকালে বজ্রপাতে মারা যান সখিনা বেগম। একই সময় বজ্রপাতে আহত আলাপী বেগম ও শিল্পী নামে আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। বেনাপোল প্রতিনিধি জানান, সকালে শার্শা উপজেলার শালকোনা গ্রামে রূপচান (৭০) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা যান। ঘটনার সময় তিনি জমিতে কাজ করছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.