২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার শালঘরিয়া এলাকায় এক পুকুরে বিষ প্রয়োগে প্রায় অর্ধ লাখ টাকার মাছ দুর্বৃত্তরা নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুকুরের মালিক ব্যবসায়ী নূরুন নবী শনিবার বিকেলে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

রাজশাহী, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজশাহীর দুর্গাপুর পৌরসভার শালঘরিয়া এলাকায় এক পুকুরে বিষ প্রয়োগে প্রায় অর্ধ লাখ টাকার মাছ দুর্বৃত্তরা নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুকুরের মালিক ব্যবসায়ী নূরুন নবী শনিবার বিকেলে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে । ব্যবসায়ী নুরুন নবী জানান, নাদিম মোস্তফার অনুসারী ইউসুফ আলী, তার জামাই জামরুলসহ ৫/৭ জন লোক তার পুকুরে শুক্রবার মধ্যরাতে বিষ প্রয়োগ করে। তারা প্রকাশ্যেই কাজটি করে বলে জানান তিনি। দুর্গাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ--পরিদর্শক (এএসআই) হাসান তৌফিক জানান, বিষ প্রয়োগে মাছ মারার ঘটনায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২৪১ ঘ.