তিন বছর মেয়াদি জাতীয় হজনীতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের জন্য এখন থেকে অভিন্ন ভাড়া নির্ধারণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তি অনুযায়ী কোনো এজেন্সি হজযাত্রীদের সেবা দিতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও বিধান রাখা হয়েছে এই হজনীতিতে। শনিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই হজনীতি অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার কারার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।