২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর সীমান্তে বিডিআর--বিএসএফ গোলাগুলি

সদর উপজেলার ইছাখালী সীমান্তে শনিবার দুপুরে বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলি হয়েছে। ইদ্রিস আলী নামে এক বাংলাদেশী কৃষককে লক্ষ করে বিএসএফ সদস্যরা গুলি চালালে ওই গোলাগুলি শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

মেহেরপুর, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সদর উপজেলার ইছাখালী সীমান্তে শনিবার দুপুরে বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলি হয়েছে। ইদ্রিস আলী নামে এক বাংলাদেশী কৃষককে লক্ষ করে বিএসএফ সদস্যরা গুলি চালালে ওই গোলাগুলি শুরু হয়। বিডিআরের মীরপুর ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাঈদ জানান, ইছাখালী সীমান্তের ১২১ নং মেইন পিলারের কাছের ওই ঘটনায় বিডিআর ও বিএসএফ উভয় পক্ষই ১০ রাউন্ড করে গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৪ ঘ.