২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলের নদীতে ইলিশের ঝাঁক

দক্ষিণাঞ্চলের উপকূলীয় বিভিন্ন নদীর মোহনায় গত কয়েকদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। অবশ্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় ইলিশের বাজার দরে এখনো তেমন হেরফের হয়নি। আড়ৎদাররা বলছেন, সাগর থেকে ইলিশ আহরণ শুরু না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। ভোলা জেলার তজুমদ্দিনের মৎস্য ব্যবসায়ী রফিক সাদী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিন থেকে চার দিন ধরে মেঘনার মোহনায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ছে। বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউপি চেয়ারম্যান আবদুল গাফফার তালুকদার জানান, মেঘনার মোহনা থেকে বড় জেলে নৌকা প্রতিদিন ২০ থেকে ২৫ মণ করে মাছ শিকার করছে। অমাবশ্যার প্রভাবে রোববার থেকে আরও বেশি মাছ ধরা পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণাঞ্চলের উপকূলীয় বিভিন্ন নদীর মোহনায় গত কয়েকদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। অবশ্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় ইলিশের বাজার দরে এখনো তেমন হেরফের হয়নি। আড়ৎদাররা বলছেন, সাগর থেকে ইলিশ আহরণ শুরু না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। ভোলা জেলার তজুমদ্দিনের মৎস্য ব্যবসায়ী রফিক সাদী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিন থেকে চার দিন ধরে মেঘনার মোহনায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ছে। বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউপি চেয়ারম্যান আবদুল গাফফার তালুকদার জানান, মেঘনার মোহনা থেকে বড় জেলে নৌকা প্রতিদিন ২০ থেকে ২৫ মণ করে মাছ শিকার করছে। অমাবশ্যার প্রভাবে রোববার থেকে আরও বেশি মাছ ধরা পড়বে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন নদীতেও প্রচুর ইলিশ ধরা পড়ছে বলে সেখানকার জেলেরা জানিয়েছেন। গলাচিপার বড় মৎস্য অবতরণ কেন্দ্র চরমন্তাজের নৌকা মালিক মনিরুল ইসলাম জানান, তিনি গত পাঁচ দিনে এক হাজারের বেশি ইলিশ শিকার করেছেন। গলাচিপা সদরের মাছের আড়ৎদার মানিক মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দাবি করেন, নদীতে প্রচুর ইলশ ধরা পড়ায় আগের চেয়ে দাম কিছুটা কমেছে। এক সপ্তাহ আগে এক কেজি ওজনের একটি ইলিশ পাঁচ থেকে ছয়শ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে চারশ টাকায়। গত শীত মওসুমে প্রশাসনের কঠোর ভূমিকার কারণে জাটকা নিধন কম হওয়ায় এ বছর বেশি ইলিশ পাওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানান। এদিকে বরগুনা জেলার পাথরঘাটা মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং পটুয়াখালীর মহিপুরের মৎস্য ব্যবসায়ী উত্তম কুমার কর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা গভীর সমুদ্রে যেতে পারছেন না। বন্দরগুলোতে কয়েকশ মাছধরা ট্রলার নোঙর করে আছে। শনিবার সকালে বরিশালের বিএফডিসি ঘাট ঘুরে দেখা যায় আড়ৎ শ্রমিকরা বেকার সময় কাটাচ্ছেন। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত সাগরে যাওয়া সম্ভব নয় বলে তারা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫৫৪ ঘ.