২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কৃষককে শ্বাসরোধ করে হত্যা

দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামে শুক্রবার রাতে সন্ত্রাসীরা পান্নান (৩০) নামের এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। শনিবার সকালে একটি আখ েেতর ভেতর থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 09:37 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

কুষ্টিয়া, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামে শুক্রবার রাতে সন্ত্রাসীরা পান্নান (৩০) নামের এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। শনিবার সকালে একটি আখ েেতর ভেতর থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, রাত ১০ টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পান্নানকে। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। দৌলতপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মঈন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা লাশটি তুলে আনেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তবে হত্যার কারণ জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩৭ ঘ.