২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

আবাসন প্রকল্প আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর দক্ষিনখান থানা এলাকা থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। সহযোগীরা হচ্ছেন আব্দুর রহমান, মানিক এবং হান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আবাসন প্রকল্প আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর দক্ষিনখান থানা এলাকা থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। সহযোগীরা হচ্ছেন আব্দুর রহমান, মানিক এবং হান্নান। দক্ষিনখান থানার কর্তব্যরত উপ--পরিদর্শক জিয়াউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিনখানের মুজিবুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে র‌্যাব গোয়েন্দা শাখার সদস্যরা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। নজরুল ইসলাম এবং তার সহযোগীরা মুজিবুর রহমানের বাড়িতে একটি রিভলবার রেখে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে দক্ষিনখান থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মুজিবুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব গোয়েন্দা শাখার প্রধান লেফটেনেন্ট কর্নেল আসিফ আনসারি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে গুলশান থানায় চেক জালিয়াতির অভিযোগে মামলাসহ জমি দখলের অভিযোগ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২০৩২ ঘ.