বাংলাদেশ পাকিস্তান হয়ে যায়নি এটা আমাদের গর্ব: মইনুল
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজনীতিবিদরা দুঃশাসন কায়েম করায় দেশে সামরিক শাসন জারির মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি আরো বলেছেন, বাংলাদেশ পাকিস্তান হয়ে যায়নি এটা আমাদের গর্ব। শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মইনুল হোসেন। সেখানে তিনি আরও বলেন, "দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে রাজনীতিবিদরা দেশে মাফিয়া রাজনীতি ও দুঃশাসন কায়েম করেছিলেন।"