২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় কয়েদির পলায়ন

অভিনব কায়দায় পালিয়েছেন বরগুনা কারাগারের কয়েদি আবুল কালাম। শুক্রবার সকালে তিনি পালিয়ে যায়। কারাগার সূত্র জানিয়েছে, সকাল ৭টার দিকে উপ কারারক্ষক সুভাষ ঘোষের গাভীকে খাবার খাওয়ানোর জন্য কয়েদি আবুল কালাম ও আশরাফ আলীকে কারাগারের বাইরে আনা হয়। এ সময় কারারক্ষী সেলিম হাওলাদার তাদের পাহারায় ছিলেন। এক পর্যায়ে কালাম টয়লেটে যাওয়ার কথা বলে কারাগারের ফার্মাসিস্ট সুপ্রকাশ ব্যাপারীর বাসায় যান। এরপর ওই বাসার পেছন দিয়ে পালিয়ে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

বরগুনা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অভিনব কায়দায় পালিয়েছেন বরগুনা কারাগারের কয়েদি আবুল কালাম। শুক্রবার সকালে তিনি পালিয়ে যায়। কারাগার সূত্র জানিয়েছে, সকাল ৭টার দিকে উপ কারারক্ষক সুভাষ ঘোষের গাভীকে খাবার খাওয়ানোর জন্য কয়েদি আবুল কালাম ও আশরাফ আলীকে কারাগারের বাইরে আনা হয়। এ সময় কারারক্ষী সেলিম হাওলাদার তাদের পাহারায় ছিলেন। এক পর্যায়ে কালাম টয়লেটে যাওয়ার কথা বলে কারাগারের ফার্মাসিস্ট সুপ্রকাশ ব্যাপারীর বাসায় যান। এরপর ওই বাসার পেছন দিয়ে পালিয়ে যান তিনি। কয়েদি পালানোর বিষয়টি স্বীকার করে কারারক্ষক মোস্তফা কামাল জানিয়েছেন, আইন বহির্র্র্ভূতভাবে কয়েদিকে কারাগারের বাইরে নেওয়ায় উপ কারারক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক আবুল কালামের বাড়ি বামনা উপজেলার কাকচিড়া গ্রামে। গত ২০ এপ্রিল চুরির মামলায় তার দুই বছর সাজা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৩ ঘ.