২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় 'বন্দুকযুদ্ধে' 'চরমপন্থী' নিহত

আত্রাই মহিলা কলেঝের পাশে শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুলাল ওরফে কালাম(৩৫) নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 04:37 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

নওগাঁ, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আত্রাই মহিলা কলেঝের পাশে শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুলাল ওরফে কালাম(৩৫) নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল মিয়া জানান, কলেজের পেছনের আমবাগানে চরমপন্থীরা বৈঠক করছে- এমন খবর পেয়ে ভোর ৪টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ করে গুলি চালালে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। দু'পক্ষের গোলাগুলির সময় মারা যায় দুলাল। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানান ইসমাইল মিয়া। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত কালাম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(এমএল-লাল পতাকা) আত্রাই উপজেলার আঞ্চলিক কমান্ডার এবং তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। কালামের বাড়ি উপজেলার সদুপুর গ্রামে। তার বাবার নাম রাশেদ সরদার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৮ ঘ.