২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন সংরক্ষক ওসমান গনি ফের ৩ দিনের রিমান্ডে

সাবেক প্রধান বন সংরক্ষক মো. ওসমান গণিকে তিন দফায় ১২ দিনের রিমান্ড শেষে পাসপোর্ট আইনের একটি মামলায় আগেই মঞ্জুর করা তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---সাবেক প্রধান বন সংরক্ষক মো. ওসমান গণিকে তিন দফায় ১২ দিনের রিমান্ড শেষে পাসপোর্ট আইনের একটি মামলায় আগেই মঞ্জুর করা তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম জগন্নাথ দাশ খোকন রিমান্ডের এই অনুমতি দেন। গত ২৯ মে পাসপোর্ট আইনের মামলায় ওসমান গণিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। এদিকে ওসমান গনির বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ--পরিদর্শক এনামুল হক বৃহস্পতিবার তাকে জ&#