২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে তিন জনপ্রতিনিধিসহ চার জন গ্রেপ্তার

মঠবাড়িয়া উপজেলায় তিন জনপ্রতিনিধিসহ চার জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খোকন(৪৫), দাউদখালী ইউপির চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত(৪৮), বড় মাছুয়া ইউপির সদস্য কবীর হোসেন(৩৫) ও ব্যবসায়ী শেখ জাফর মৃধা(৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

বরিশাল, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মঠবাড়িয়া উপজেলায় তিন জনপ্রতিনিধিসহ চার জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খোকন(৪৫), দাউদখালী ইউপির চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত(৪৮), বড় মাছুয়া ইউপির সদস্য কবীর হোসেন(৩৫) ও ব্যবসায়ী শেখ জাফর মৃধা(৩৫)। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যানদের সাথে যৌথবাহিনীর সভা হয়। সভা শেষে উপজেলা চত্বর থেকেই কামরুল আহসান খোকন ও ফজলুল হক খানকে যৌথবাহিনী তাদের অস্থায়ী কার্যালয়ে নিয়ে যায়। এদিকে বুধবার সন্ধ্যার দিকে বড় মাছুয়া বাজার থেকে গ্রেপ্তার কবীর হোসেন (৩৫) ও শেখ জাফরকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ দুজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে বলে সোহরাব হোসেন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৭ ঘ.