ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---সম্পদের সঠিক হিসাব না দেওয়ার অভিযোগে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গুলশান থানার উপ--পরিদর্শক সেলিম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুদকের উপ--পরিচালক শফিকুল ইসলাম দুর্নীতি দমন আইনে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সালাউদ্দীন আহমেদ দুর্নীতি দমন কমিশনে তার নিজের ও স্ত্রীর মোট ৯০ লাখ ৯৩ হাজার ৪শ' ৫২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছেন। অথচ তার আয় বহির্ভূত সম্পদ রয়েছে তিন কোটি ৫১ লাখ ৭২ হাজার ৪শ' ৮২ টাকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসডি/১৯২৭ ঘ.
bdnews24