২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবনের আপিল শুনানির জন্য বেঞ্চ পুনর্গঠনের অনুরোধ করবে সরকার

র‌্যাংগস ভবন সংক্রান্ত আপিল শুনানির জন্য অবকাশকালীন বেঞ্চ পুনর্গঠনে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হবে। সরকারি আইনজীবীরা এ অনুরোধ জানাবেন বলে বৃহস্পতিবার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- র‌্যাংগস ভবন সংক্রান্ত আপিল শুনানির জন্য অবকাশকালীন বেঞ্চ পুনর্গঠনে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হবে। সরকারি আইনজীবীরা এ অনুরোধ জানাবেন বলে বৃহস্পতিবার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জানিয়েছেন। বুধবার আপিল বিভাগের বিচারপতি আমিরুল কবির চৌধুরী মামলাটির ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করলে অবকাশকালীন বিশেষ বেঞ্চ ভেঙে যায়। আদালত মামলাটির শুনানি গ্রহণে নতুন বেঞ্চ গঠনের জন্য নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে। উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "র‌্যাংগস ভবন নিয়ে মামলার শুনানিতে একজন বিচারপতি বিব্রতবোধ করায় বেঞ্চ পুনর্গঠন করতে হচ্ছে। আপিলের শুনানি দ্রুত শেষ করার জন্যই অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছিল।" বিচারপতি বিব্রত বোধ করতে পারেন এ ধরনের কোন চিন্তাই সরকারের ছিল না বলে জানান তিনি। তবে উপদেষ্টা বলেন, "শুনানি যাতে না হয় সে জন্য একটি গ্র"প চেষ্টা চালাতেই পারে।" ব্যারিস্টার মইনুল আরও বলেন, "ভবনটি ভাঙ্গার বিষয়ে সরকারের ওপর জনগণের চাপ রয়েছে। এ চাপের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু আমাদের আইন মানতে হবে। তাই আইন অনুযায়ীই সব প্রক্রিয়া চলছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এমআই/১৬০৪ ঘ.