যশোর, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যশোর কারাগারের সিনিয়র সুপার ও ভারপ্রাপ্ত উপ মহাপরিদর্শক আজিজুল হককে পদাবনতি দিয়ে খাগড়াছড়ি কারাগারে জেল সুপার করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মুজিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছেন।
আজিজুল হকের বিরুদ্ধে কারাগারে বন্দি নির্যাতন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি কাজ করছে।
এদিকে রাজশাহী কারাগারের উপ মহাপরিদর্শক মেজর হাফিজুর রহমানকে যশোর কারাগারের ভারপ্রাপ্ত উপ মহাপরিদর্শক ও সিনিয়র সুপারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১০৭ ঘ.
bdnews24