২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী নবীর ঘনিষ্ঠ বলে পরিচিত আনোয়ার অস্ত্রসহ গ্রেপ্তার

আদাবর থানার কথিত শীর্ষ সন্ত্রাসী নবীর হোসেন নবীর ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত মো. আনোয়ার হোসেনকে বুধবার ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় একটি বিদেশী পিস্তল, দুইটি রিভলবার ও ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 09:57 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আদাবর থানার কথিত শীর্ষ সন্ত্রাসী নবীর হোসেন নবীর ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত মো. আনোয়ার হোসেনকে বুধবার ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় একটি বিদেশী পিস্তল, দুইটি রিভলবার ও ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব--২ এর অধিনায়ক এএসপি বাবুল আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, আদাবর থানা এলাকার ১৩ নং রোডের বাইতুল আমান হাউজিং থেকে মো. আনোয়ার হোসেনকে অস্ত্রসহ গেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তারকৃত আনোয়ারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/জিএনএ/১৫৫১ ঘ.