২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পথে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 06:05 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

গোপালগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সকালে শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও কোরআন তেলওয়াত করেন। পরে তিনি ঢাকায় রওয়ানা হন। এর আগে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছেন। টুঙ্গিপাড়া সফরে তার সঙ্গে ছিলেন মতিয়া চৌধুরী, ফারুক খান, ড. হাসান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১১৫২ ঘ.