২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর পরশুরামে খাবার সঙ্কটে পানিবন্দি মানুষরা

পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ৭০ হাজার মানুষ এখন পানিবন্দি। সেখানে খাবার ও পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন পানিবন্দিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 05:05 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ফেনী, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ৭০ হাজার মানুষ এখন পানিবন্দি। সেখানে খাবার ও পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন পানিবন্দিরা। মঙ্গলবার দুপুরে পরশুরাম পৌর এলাকার বাউরখুমা, বাউরপাথর, সাতটিয়া, ডিএম সাহেব নগর, বনিকুন্ডা, অলকা, চিথলিয়া, বক্সমহম্মদসহ বিভিন্ন ঘুরে দেখা গেছে প্রায় ৭০ হাজার মানুষ পানি ও খাবার সঙ্কটে রয়েছে। এদিকে রাস্তা ডুবে যাওয়ায় ফেনীর সঙ্গে পরশুরামের সড়ক যোগাযোগ এখনও বন্ধ। পরশুরাম থানার ওসি মো. শাহজাহান ভূঁইয়া জানান, পরশুরামের উত্তর বক্সমাহমুদ, মধ্যম ধনিকুন্ডা, চিথরিয়া, কোলাপাড়া, ফুলগাজীর জাম- পৈথারা, গানিয়ামোড়া, জয়পুর, দৌলতপুর, বরইয়া, নিলব্ধি, শ্রীপুরসহ কয়েক গ্রামের পানি আরও বাড়ছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি না হলেও বিকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ছয় টন চাল, ২৫ হাজার টাকা, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল আহমদ মজুমদার ৮০০ কেজি চিড়া-মুড়ি ও ৫০ কেজি চিনি বিভিন্ন এলাকায় বিতরণ করেন। এছাড়া সেনাবাহিনীর একাধিক দলও বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করে। তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য বলে দুর্গতরা জানান। জেলা প্রশাসন সূত্র জানায়, দুপুরে জেলা প্রশাসক মো. মাছুম খানের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বন্যার্ত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০৫ ঘ.